ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহী দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী দুদিন থেকে পাশের বাড়ির ইয়ানুছ আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ও পহেলা মার্চ এই দুইদিন উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোপালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, বেশ কিছু দিন থেকে স্থানীয় নজরুল ইসলামের ছেলে ইয়ানুছ আলীর সাথে পাশের বাড়ির এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর সম্পর্ক হয়ে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল থেকে, প্রেমিক ইয়ানুছের বাসায় অনশনে বসে এক প্রেমিকা। পরে সেই অনশন গড়ায় দুদিন পর্যন্ত। এই ঘটনায় মেয়ে উদ্ধারের জন্য থানায় আবেদন করলে এসআই আব্দুল কুদ্দুসের সহায়তায় মেয়েকে বাসায় নিয়ে যায় তার পিতা।
এদিকে সরে জমিনে গিয়ে জানা যায় যে, নবম শ্রেণী তে পড়ুয়া ওই স্কুল ছাত্রী এর আগেও কয়েকবার ইয়ানুসের বাসায় গিয়েছিলেন। এবং অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থী বিয়ের জন্য বায়না ধরেন।
এই ঘটনা সম্পর্কে জানতে স্থানীয় মেম্বার জমির উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা সত্য দুই দিন যাবত অপ্রাপ্তবয়স্ক নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী বিয়ের জন্য অনশন শুরু করে তার প্রতিবেশী এসএসসি পাস শিক্ষার্থী ইউনূসের বাসায়। পরে পুলিশ সহ সবার সহযোগিতায় ওই শিক্ষার্থীকে তার পিতার জিম্মায় বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই আব্দুল কুদ্দুস তিনি বলেন, দুর্গাপুর থানায় অনশন করা শিক্ষার্থীকে উদ্ধারের জন্য মেয়ের পিতা তার মেয়েকে উদ্ধারের জন্য একটি আবেদন করেন। তার প্রেক্ষাপটে এসে মেয়েটিকে বোঝানো হয়। অপ্রাপ্তবয়স্ক মেয়ে সেজন্য তাকে বুঝিয়ে শুনিয়ে তার পিতা এসে তাকে অনশন করা বাড়ি থেকে নিয়ে যায়।