• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সমাজের সভাপতি শিশির গুরুতর আহত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩
মোবারক হোসেন শিশির
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সমাজের সভাপতি শিশির গুরুতর আহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

জানাযায়, ১ মার্চ বুধবার দুর্গাপুর উপজেলা পরিষদের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় শিক্ষিত বেকার যুবক ও নারীদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে দুর্গাপুর সিংগাবাজার এলাকার নিজবাড়ী থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন।

 

দুর্গাপুর পৌরসভা সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের সাথে সিএনজির সংঘর্ষ হলে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি সাংবাদিক মোবারক হোসেন শিশির। ঘটনাস্থানে উপস্থিত স্থানীয় ছাত্রনেতা সাকিব আল হাসান ও মনির হোসেন আহত সাংবাদিক মোবারক হোসেন শিশিরকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা শেষে ভর্তি করেন।

 

বর্তমানে গুরুতর আহত সাংবাদিক মোবারক হোসেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন। গুরুতর আহত ও সাংবাদিক মোবারক হোসেন শিশির এর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.