• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের টাকা আত্মসাৎ রাজশাহী থেকে নবাব আলী আটক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের টাকা আত্মসাৎ রাজশাহী থেকে নবাব আলী আটক
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের টাকা আত্মসাৎ রাজশাহী থেকে নবাব আলী আটক

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম বৃহৎ স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার – মাইওয়ান গ্রুপের পণ্য বিক্রয়ের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে রাজশহী, কাটাখালী থানায়, মোঃ নবাব আলীকে গ্রেফতার করেছে। নবাব আলী কাপাশিয়া পশ্চিমপাড়া ডাকঃ চৌমুহনী-৬০০০, থানাঃ কাটাখালী, রাজশাহী জেলার নাজিম উদ্দিন এর ছেলে। 

 

কাটাখালী থানা পুলিশ জানিয়েছে, মিনিস্টার – মাইওয়ান গ্রুপের প্রাক্তন এজিএম মোঃ নবাব আলী তার দায়িত্ব কালীন অবস্থায় রাজশাহী বিভাগের বিভিন্ন ডিলারের নিকট কোম্পানীর উৎপাদিত পণ্য বিক্রয় ও বিতরনের প্রক্রিয়ায় উক্ত গ্রুপের সেলস ব্যবস্থাপনার প্রতিনিধি ছিলেন।

 

সম্প্রতি নবাব আলী মিনিস্টার – মাইওয়ান গ্রুপের বিপুল পরিমাণ পণ্য বিক্রির টাকা কোম্পানির প্রতিনিধি হিসেবে ব্যাংকে জমা না দিয়ে সকল টাকা আত্মসাতের মাধ্যমে প্রতারণা করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতে মোঃ নবাব আলী বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে ইস্যুকৃত ওয়ারেন্ট এর ভিত্তিতে গত ১২ই ফেব্রুয়ারী ২০২৩, কাটাখালী থানা পুলিশ মধ্যে রাতে তাকে গ্রেফতার করে। তাকে ইতঃমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামী মোঃ নবাব আলী মিনিস্টার – মাইওয়ান গ্রুপের এইচ আর বিভাগের নামে একটি জাল দলিল সৃজন করে নকল সীল ও স্বাক্ষর প্রদান করতঃ উহা খাঁটি হিসেবে অন্যত্র ব্যবহার করার অপরাধে তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় একটি জাল-জালিয়াতির মামলা দায়ের করা হয়। 

এদিকে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাপাশিয়া পশ্চিমপাড়া, ডাকঃ- চৌমুহনী-৬০০০, থানাঃ কাটাখালী, রাজশাহী জেলার নাজিম উদ্দিন এর ছেলে মোঃ নবাব আলীর বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন কৌশলে স্থানীয় অনেকের টাকা আত্মসাতের ও প্রতারণার অভিযোগের গুঞ্জন রয়েছে। মোঃ নবাব আলী প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। তবে এখন তারাও আইনের আশ্রয় নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.