• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিদ্যালয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে নিয়োগবোর্ড ভুন্ডুল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
বিদ্যালয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে নিয়োগবোর্ড ভুন্ডুল
বিদ্যালয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে নিয়োগবোর্ড ভুন্ডুল

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় অর্থ বাণিজ্যের অভিযোগ এনে কর্মচারি নিয়োগের জন্য গঠিত বোর্ড ভুন্ডুল করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

 

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিকেএ (পারসিমলা-কালুপাড়া-আবিদ্যপাড়া) উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

 

স্থানীয়দের অভিযোগ, নিয়োগবোর্ডের আগেই অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে সাতবাড়িয়া এলাকার এক প্রার্থী এবং অফিস সহায়ক পদে দাসপাড়া এলাকার আরেক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এর পর যোগসাজসী বোর্ড গঠন করেন তিনি। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় এলাকাবাসীর তোপের মুখে বোর্ড স্থগিত করে সটকে পড়েন নিয়োগকর্তারা।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, পিকেএ উচ্চ বিদ্যালয়ের জন্য অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নকর্মী পদে নিয়োগের জন্য গতবছরের ২৬ আগস্ট দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদে নিয়োগ পেতে এলাকার একাধিক প্রার্থী আবেদন করেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে আজ রোববার প্রতিষ্ঠানে নিয়োগবোর্ড আহবান করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে এলাকার একাধিক প্রার্থী আবেদন করেন। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন না করে বিদ্যালয় থেকে অন্তত ৩০ কিলোমিটার দুরের এক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। 

 

অন্যদিকে দাসপাড়া এলাকার আরেক প্রার্থীর কাছ থেকে একইভাবে অর্থ হাতিয়ে নেন তিনি। এসব বিষয় প্রকাশ হয়ে পড়ায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় ঘেরাও করে যোগসাজসী নিয়োগবোর্ড বাতিলের দাবি করেন।

 

এ প্রসঙ্গে পিকেএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, নিয়োগবোর্ডের আগেই প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিয়োগবোর্ড স্থগিত করা হয়েছে।

 

মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম বলেন, টাকা নিয়ে নিয়োগ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিয়োগের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.