• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী অ্যাডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আব্দুল মালেক রাজশাহীঃ রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান রাসিক মেয়র। সভায় রাজশাহী কোর্টের পিপি ও জিপি‘রা অংশ নেন।

 

মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এ বছরটি নির্বাচনের বছর। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়া, সদস্য সচিব এ্যাড. মঞ্জুর জামান মুকুল, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মুসাব্বিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.