• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পা-দিয়ে লিখেই এইচএসসিতে পাস জসিম, পা- দিয়েই করেন মোবাইল সার্ভিসিং

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
পা-দিয়ে লিখেই এইচএসসিতে পাস জসিম, পা- দিয়েই করেন মোবাইল সার্ভিসিং
পা-দিয়ে লিখেই এইচএসসিতে পাস জসিম, পা- দিয়েই করেন মোবাইল সার্ভিসিং

বিডি নিউজ২৩: পা দিয়ে পরীক্ষা দিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় ভালো পাস করে এলাকায় প্রশংসা কুড়াচ্ছেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি গ্রামের জসিম মাতুব্বর ।

 

জসিম উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে।

 

বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। জসিম মাতুব্বর এ পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে জিপিএ ৪.২৯ পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক।

 

জসিম জন্ম থেকেই দুটি হাত নেই তাই পা দিয়ে তাকে চলাচল ও সব কাজ করতে হয়। নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দুরে রেখে ক্ষুদ্র ব্যবসা করে মানুষের সহায়তায় জীবনের লক্ষ্যে অবিচল তিনি।

 

স্কুল পেরিয়ে কলেজে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছেন। গরীবের ঘরে জন্ম হলেও অদম্য মনোবলে তিনি এগিয়ে চলেছেন।

 

শুধু লেখাপড়াই নয় পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজও করতে পারেন জসিম। নগরকান্দা বাজারে নিয়মিতই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তিনি। তবে তার স্বপ্ন লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হওয়া। জসিমের ইচ্ছা সে লেখাপড়া করে মানুষের মতোন মানুষ হওয়া এবং কর্মজীবনে একটি সরকারি চাকরি।

 

জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর বলেন, জসিম শারীরিক প্রতিবন্ধী হলেও সে বেশ মেধাবী। বাবা হিসেবে তার এই সাফল্যে আমরা গর্বিত। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।

 

ইউএনও মো. মঈনুল হক বলেন, মেধাবী ও অদম্য জসিম মাতুব্বরের লেখাপড়ার বিষয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিয়ম অনুযায়ী সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা হবে। তার স্বপ্ন পূরণে পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.