• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের জন্য ব্যবহৃত হবে: হিরো আলম

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের জন্য ব্যবহৃত হবে: হিরো আলম
উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের জন্য ব্যবহৃত হবে: হিরো আলম

বিডি নিউজ২৩: একটা গাড়ি পেলেন উপহারের। সেই গাড়িটি নিজে ব্যবহার না করেই জনগণের সেবায় অ্যাম্বুলেন্স হিসেবে উৎসর্গ করলেন বর্তমান সময়ের আলোচিত সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই ঘটনা আরও একবার আলোচনায় আসলেন তিনি।

 

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপহারের গাড়ি (মাইক্রোবাস) হস্তান্তর করেছেন হবিগঞ্জের শিক্ষক এম মুখলিছুর রহমান। এই উপহার গ্রহণ করে হিরো আলম বলেন, ‘উপহারের গাড়িটি আমি গ্রহণ করেছি, কিন্তু এটি আমি নিজে ব্যবহার করবো না। অনেক অসহায় দুস্থ মানুষ আছেন, যারা দুর্ঘটনা কিংবা জরুরি রোগে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে পারেন না। তাই এই গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।’

 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হিরো আলম চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পৌঁছালে মুখলিছুর রহমান ও এলাকাবাসী তাকে স্বাগত জানান। এ সময় হিরো আলমকে দেখতে স্থানীয়দের ভিড় ছিল উপচে পড়া। পরে এম মুখলিছুর রহমানের বাড়িতে উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে যোগ দেন তিনি। এ সময় হিরো আলমের হাতে গাড়ির কাগজ ও সম্মাননা স্মারক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে হিরো আলম বলেন, ‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না। সিলেটবাসী আবারও প্রমাণ করলেন, তারা কথা দিলে কথা রাখেন।

 

অনুষ্ঠানে শিক্ষক মুখলিছুর রহমান বলেন, সিলেট বিভাগের পক্ষ থেকে সারা বাংলার হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর করে সব সমালোচনার জবাব দিলাম। আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি।

 

প্রসঙ্গত, বগুড়া ৬ ও ৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। নির্বাচনের আগে গত ৩১ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম মুখলিছুর রহমান তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরো। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন।

 

নির্বাচনে ফল যাই হোক না কেন, নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি হিরো আলমকে উপহার দেওয়ার ঘোষণা দেন মুখলিছুর। পরে আরেকটি ভিডিওতে তার বাড়িতে গিয়ে উপহারটি নেওয়ার জন্য হিরো আলমকে অনুরোধ জানান। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে হিরো আলম ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেননি। কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ফের লাইভ করেন মুখলিছুর। এরপর যোগাযোগ করেন হিরো আলম।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.