• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মালয়েশিয়ায় এবিট লিউয়ের বাসায় মিজানুর রহমান আজহারী

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
মালয়েশিয়ায় এবিট লিউয়ের বাসায় মিজানুর রহমান আজহারী
মালয়েশিয়ায় এবিট লিউয়ের বাসায় মিজানুর রহমান আজহারী

বিডি নিউজ২৩: একসময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মাহফিল করতেন মিজানুর রহমান আজহারী। বিভিন্ন সমস্যা নিয়ে ইসলামের আলোকে বয়ান করতেন তিনি। একপর্যায়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান এই আলোচিত বক্তা।

 

তবে ২০২০ সালে সবধরনের তাফসির মাহফিল থেকে নিজেকে প্রত্যাহার করেন আজহারী। পরে মালেশিয়ায় চলে যান তিনি। দেশটিতে গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই আলেম। 

 

পাশাপাশি সেখানে বাংলা ভাষাভাষী প্রবাসীদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে প্রচারণা চালাচ্ছেন আজহারী। এরই ফাঁকে মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউয়ের সঙ্গে দেখা করেছেন তিনি।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন এবিত লিউ। এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে নিজ বাড়িতে দেখা করতে পারলাম ৷ তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সবার প্রিয় আলেম ও বক্তা৷

 

এবিত লিউ বলেন, আমি আজহারীকে খুবই পছন্দ করি ও ভালোবাসি ৷ তার চরিত্র ও জ্ঞান খুবই উত্তম। আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক।

 

পোস্ট করা ছবিতে দেখা যায়, আজহারীর সঙ্গে কোলাকুলি করছেন এবিত লিউ। সেই সঙ্গে নিজ হাতে তাকে খাবার পরিবেশন করছেন তিনি। এসময় দুজনকে বেশ হাসিখুশি দেখা গেছে।

 

প্রসঙ্গত, গেল ১৮ জানুয়ারি এবিত লিউ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন। সেসময় তিনি একটি রেললাইনের পাশে বাস করা মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শুধু তাই নয়, নিজ হাতে পথশিশুদের খাইয়ে দেন মালয়েশীয় দাঈ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.