• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহীঃরাজশাহীর বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।বৃহষ্প্রতিবার(২২ জুলাই)রাতে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম তার ফেইসবুক আইডি থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর পক্ষ্যে এ রেজাল্ট প্রকাশ করেন।

 

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘার আয়োজনে ও উপজেলা প্রশাসন, বাঘার সহযোগিতায় অনুষ্ঠেয় “বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন ২০২২” এর পোলিং রাউন্ড এ চূড়ান্তভাবে বিজয়ী তিন জনের নাম ঘোষণা করা হয়েছে। 

 

বিজয়ীরা হলেন,১ম স্থানঃ শারমিন আখতার রাখী, আষাঢ়ী আম, খাঁয়েরহাট।২য় স্থানঃ মাসুদ রানা, বংগবাঁশী, খাগরবাড়িয়া। ৩য় স্থানঃ মোঃ এনামুল হক, ঝিনুক আশ্বিনা, চন্ডিপুর। 

 

উল্লেখ্য গত ১০ মে থেকে বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন_২০২২ এর ১ম রাউন্ড শুরু হয়। অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে ১ম রাউন্ডের সেরা ১০ জনকে নিয়ে পোলিং রাউন্ড অনুষ্ঠিত হয়।  পোলিং রাউন্ড প্রতিযোগিতায় ৩৭৯৫ জন ভোট প্রদান করেন, তার মধ্যে শারমিন আখতার রাখী ১১৬৮ টি, মাসুদ রানা ১১৪৫ টি ও এনামুল হক ৯০৯ টি ভোট পান। পপুলার ভোট এবং বিচারক প্যানেলের মতামতের ভিত্তিতে সেরা তিন জনকে নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণীর তারিখ পরবর্তীতে জানানো হবে। 

 

ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন এ কারিগরি সহযোগিতায় ছিল “আমাদের বাঘা-AMADER BAGHA ” ফেইসবুক কমিউনিটি গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল কমিউনিটি  রেডিও “রেডিও বড়াল ৯৯.০০ এফএম”।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.