• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার কলেজ ছাত্রের মৃত্যু

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার কলেজ ছাত্রের মৃত্যু
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার কলেজ ছাত্রের মৃত্যু

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজছাত্র মারা গেছেন। তার নাম সোহানুর রহমান (২০)। তিনি রাজশাহীর শহীদ কামারুজ্জামান কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর খামারপাড়া এলাকায়। বাবার নাম ওবাইদুর রহমান। বাবা বিদেশে থাকায় মায়ের সঙ্গে রাজশাহী নগরীর উপশহরে থাকতেন সোহান।

 

সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহান মারা যান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ জোহর তাকে সমাহিত করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সোহানুর রহমান রাজশাহী-নওহাটা সড়কে তিন বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। এ সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তখন মাথায় আঘাত পান সোহানুর।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এরপর চার দিন চিকিৎসাধীন থেকেও তার কোনো উন্নতি হয়নি। পরে সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে পরিবারকে লাশ দেওয়া হয়। পরে লাশ দাফন করা হয়েছে।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার কলেজ ছাত্রের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.