দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি- বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গনৈকড় ইউনিয়নের উদ্যোগে এক সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উজালখলসি হাইস্কুল ময়দানে ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, তাহেরপুর পৌর আমীর শহীদুজ্জামান মীর, সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি, জেলা শিবির সভাপতি রুবেল আলী প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী রাষ্ট্র থেকে কুটকৌশল অব্যাহত আছে। জামায়াত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমীক সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলে ঘোষনা করেন।

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিলেন জামায়াত নেতৃবৃন্দ