• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ২ মাস বয়সী বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
রাজশাহীর পুঠিয়ায় ২ মাস বয়সী বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা
দুই মাস বয়সী বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহের পুঠিয়ায় আড়াই মাস বয়সী ছেলে সন্তান রেখে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে এক মায়ের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টার দিকে  শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপড়া গ্রামে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

 

জানা যায় যে, পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপড়া গ্রামের মোঃ নাইসের মেয়ে ও জগপাড়া গ্রামের হাসান আলীর স্ত্রী পিতার বাসায় এসে রুমা খাতুন গত আড়াই মাস আগে একটি সন্তানের জন্ম দেন। আজ দুপুর তিনটার দিকে বাসায় কেউ না থাকায়, লোক চক্ষুর আড়ালে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পিতা মাতা দুজনে বাড়ির বাহিরে কাজ সেরে ঘরে ঢুকে দেখতে পায় তাদের মেয়ে রুমা খাতুন কন্যা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে রয়েছে। এসব দেখে চিল্লাচিল্লি করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফ্যান থেকে নামিয়ে দেখতে পান ততক্ষণে পরপারে চলে গেছে তাদের বুকের ধন আদরের সন্তান রুমা খাতুন। ওই ঘটনার পর পুঠিয়া থানা পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

ওই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আর এই ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় ২ মাস বয়সী বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা

দুই মাস বয়সী বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.