• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে, বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোক প্রকাশ

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বিডি নিউজ২৩, রাজশাহী: মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেলের মা মমতাজ বেগম (৪৭) ইন্তেকাল করেছেন৷ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজারস্থ ভাড়া বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘদিন থেকে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মমতাজ বেগম দুই সন্তানের জননী ছিলেন।

 

রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় রেলগেট গোরহাঙ্গা মসজিদে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে৷

 

মায়ের মৃত্যুতে তার কনিষ্ঠ সন্তান মাহফুজুর রহমান রুবেল সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।

 

সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, মহানগর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, রাজশাহী রিপোর্টাস ইউনিটি, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ সকল সাংবাদিক সংগঠন শোকপ্রকাশ করেছে এবং মরহুমের বিদোহী আত্মার মাগফিরাত কামনা করেছে৷

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.