• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় হোটেল ওয়ারিশানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী  ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ।উপস্থিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চেম্বার অফ কমার্স এর ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। এছাড়া কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছে। তাই চেম্বার অফ কমার্সের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।এমতাবস্থায় তারা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়িক নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তরের দাবি জানান। তারা উল্লেখ করেন, তারা ১০ই সেপ্টেম্বর  ২০২৪ তারিখে রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ দেওয়ান মোঃ হুমায়ুন কবিরের  নিকট স্মারকলিপি প্রদান করেছেন। দাবি পূরণ না হলে তারা ধারাবাহিক কর্মসূচি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সিলেকশনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠনের কৃষ্টি, কালচার থেকে সংগঠনটিকে মুক্ত করতে চান।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.