• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার
দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কমিশনার আবু সুফিয়ান।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীলও করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

একই সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি।

 

এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.