• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক মালামাল উদ্ধার

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে শাহাবুল (২২) নামে এক চোরকে আটক করেছে। আটক চোর উপজেলার ধুরইল বাজার এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে একটি লেজার প্রিন্টার, পিসি, মাউস, সাউন্ড বক্স, মাল্টিপ্লাগ, ওয়াইফাই রাওটার, A4 80gsm পেপার, পরীক্ষার ১ রিম পেপারসহ অফিসের কিছু গুরুত্বপূর্ণ পেপারস ও অফিসের ড্রয়ারে থাকা নগদ এক হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে মোহনপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

 

এরপর ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে  মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হান্নান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) নুরুল ইসলাম ও এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধুরইল গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধুরইল  হাটপাড়া হতে আসামি মো. শাহাবুলকে আটক করেন। এসময় অপর আসামি মৃত রয়েজ উদ্দিনের ছেলে একতার আলী (২৪) পালিয়ে গেছে। পরে চোরের দেওয়া তথ্যমতে তার বাড়ি হতে চুরি যাওয়া মালামালগুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

 

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ধুরইল উচ্চ বিদ্যালয়ে চুরি ঘটনায় মামলা হলে শাহাবুল নামে এক চোরকে আটক করা হয়েছে। পলাতক আসামীকে আটক করতে পুলিশী অভিযান চলবে।

রাজশাহীর মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক মালামাল উদ্ধার

রাজশাহীর মোহনপুরে চুরির ১২ ঘন্টার মধ্যে চোর আটক মালামাল উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.