• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বছরে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বছরে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বছরে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিডি নিউজ২৩, রাজশাহী: উৎসবমুখর পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।  শোভাযাত্রাটি শিরোইল বাসটার্মিনাল থেকে রেলগেট হয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এসে শেষ হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে এ শোভাযাত্রায় রাজশাহী টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

 

পরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব, বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি প্রতিনিধি কাজী শাহেদ, বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার ও বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার আবু কাওসার মাখন, শাহিনুর রহমান সোনা, লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল, ক্রীড়া সম্পাদক ফায়সাল হোসেন, নির্বাহী সদস্য আল আমিন পাপন, এসএম শফিকুল আলম ইমন, আক্তার হোসেন হীরা, সদস্য ইমাম হোসেন, শাহাদত হোসেন, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, সাবিত হাসান রনি, ইসাহাক আলী পিন্টু, শেখ রহমতুল্লাহ, মাসুদ পারভেজ, আলফাজ হোসেন, লাইক, রুকাইয়া চৌধুরী, মনোয়ার হোসেন, হাবিল উদ্দিন, নাজমুল হক, আবুল হাসেম, হাবিবর, আব্দুল হক, রকিবুল হাসান, নাসির, মানিক, রমজান আলী, মোহন, শফিকুল ইসলাম, ওলিউল্লাহ, কামাল হোসেন, আসগর আলী সাগর, নুরুল ইসলাম সবুজ, সাকিবুল ইসলাম স্বাধীন, ঈসরাফিল, সুমন হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বছরে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বছরে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.