• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

জমি দখল নিয়ে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত-৫১

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বিডি নিউজ২৩, ডেস্ক: হঠাৎ গভীর রাতে অশান্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হয়। রাত ৪টা পর্যন্ত হামলা চলে। এতে আহত হয়ে অন্তত ৫১ জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

 

জানা গেছে, নগরীর বটতলা এলাকায় একটি বিরোধপূর্ণ জমির জন্য সেখানে যান বিএম কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি পক্ষ ওই পরিবারের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে। ওই ঘরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বসবাস করেন। এ খবর বিশ্ববিদ্যালয়ে গেলে সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী ওই স্থানে আসেন।

 

দাবি করা হচ্ছে, কলেজের শিক্ষার্থীরা তখন তাদের সঙ্গে অসদাচরণ করেন। এরপর বিএম কলেজের এক বৈষম্যবিরোধী নেতার ওপরও হামলা চালানো হয়। এরপর থেকে উভয় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। রাতে ববি শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে এলে শুরু হয় সংঘাত। পরে তা ভয়াবহ আকারে রূপ নেয়। শিক্ষার্থীরা বিএম কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন।

 

এদিকে গভীর রাতে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উভয় পক্ষকে বুঝিয়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসকেরা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বিরোধপূর্ণ বাড়ি ও জমি দখল করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়। মঙ্গলবার বিকেলে স্ব-স্ব ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করেন ববি ও বিএম কলেজের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.