• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বিডি নিউজ২৩, রাজশাহী
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাব
রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বিডি নিউজ২৩, রাজশাহী: সোমবার (২৬ আগস্ট) রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, উল্লেখ্য বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডা আব্দুল গফুর প্রামানিক এর মৃত্যু ও প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

 

উক্ত সভায় দৈনিক যায়যায়দিন ও নতুন প্রভাত এর বাঘা উপজেলা প্রতিনিধি এস এম নাজিম উদ্দিন কে আহ্বায়ক ও  দৈনিক ভোরের পাতার বাঘা উপজেলা প্রতিনিধি তুষার ইমরান কে সদস্য সচিব করে উপস্থিত সকলের সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক বাংলাদেশ সমাচার এর সিনিয়র রিপোর্টার আবুল হাশেম, আব্দুল মান্নান(দৈনিক দেশ প্রতিদিন), মো রবিউল ইসলাম (দৈনিক বাংলাদেশ দিনকাল), মুজাহিদুল ইসলাম

(দৈনিক সময়ের কণ্ঠ), কামরুল ইসলাম ( লালপুর বার্তা) এছাড়াও আরো অনেক

সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এই আহবায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিন) এর মধ্যে যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাব

রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.