• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের নিহত-৪

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের নিহত-৪
বাগমারার একই পরিবারের নিহত-৪

বিডি নিউজ২৩, ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাঁদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

 

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ‘প্রাইভেট কারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেন বলেন, চিকিৎসা শেষে জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী বাগমারার দিকে যাচ্ছিলেন। পথে এই দুঘর্টনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনার পর সকালে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের নিহত-৪

বাগমারার একই পরিবারের নিহত-৪

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.