• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত রায়হানের দাফন সম্পন্ন

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
আলী রায়হানের নিউজ
রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত রায়হানের দাফন সম্পন্ন

ইমাম হোসেন, বিডি নিউজ২৩, রাজশাহী

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আহত আলী রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন রায়হান।

 

জানা যায়, আলী রায়হান বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। রায়হান পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামের মোকলেছ আলীর ছেলে। সে এ মাসের ৫ তারিখে ছাত্রদের সঙ্গে রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। সেখানেই গুলিবিদ্ধ হয় রায়হান। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ৯ আগষ্ট সন্ধ্যা ৬ টার সময় মারা যায় সে। রায়হানের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ মাঠ ও ২য় জানাজা তার গ্রামের বাড়ি মঙ্গলপাড়ায় অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হতে দেখা যায় বহু মানুষ। ওই ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাযা নামাজের আগ মুহূর্তে তাহেরপুর-নলডাঙ্গা সড়কটির নাম ‘শহীদ আলী রায়হান’ রাখার দাবি জানায় উপস্থিত মুসল্লিরা।

 

নিহত আলী রায়হানের পিতা ও আত্মীয়স্বজনরা বলছেন, রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমরা রায়হানের হত্যাকাণ্ডের বিচার চাই।

 

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির এবং বিএনপি’র বহু নেতা কর্মীরা ছাড়াও অত্র এলাকার আরও বহু মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আলী রায়হানের নিউজ

রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত রায়হানের দাফন সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.