• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: পুঠিয়া মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দারা

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: পুঠিয়া মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দারা
দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: পুঠিয়া মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দারা

বিডি নিউজ২৩, ডেস্ক: বিএনপি-জামাত-শিবিরের দেশব্যাপী তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্যের কারণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ (দারা) এম.পি।

 

আজ (৩ আগস্ট) বিকালে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভা’য় তিনি একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশব্যাপী যে ধ্বংসলীলা চালিয়েছে এবং জীবন ও সম্পদের যে ক্ষতি করেছে তা অপূরণীয়। আগামী কয়েক দশকেও এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য হবে।’

 

আব্দুল ওয়াদুদ উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মহল্লায়,প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইয়নিয়নে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলুন। নৈরাজ্য সৃষ্টিকারী যে-ই হোক তাকে প্রতিহত করুন। ঘরে বসে থাকার সময় এখন না।

 

ওয়াদুদ আরও বলেন, আন্দোলনের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের দাবি-দাওয়াকে প্রাধান্য দিয়েছেন। ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ সম্বলিত গেজেট প্রকাশ হয়েছে। কিন্তু, এখনও কেন এত এত দফা? তিনি তাঁর বক্তব্যে যোগ করে বলেন, মূলত, লন্ডন থেকে টাকা পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে দেশকে কয়েক যুগ পিছিয়ে দিতেই অগ্নিসন্ত্রাস ও শিশুহত্যার মতো নৃশংস কর্মকাণ্ড করার হুকুমজারি হচ্ছে।

 

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং পুঠিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: পুঠিয়া মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দারা

দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: পুঠিয়া মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.