• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সারাদেশের সব খানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে: দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা
সারাদেশের সব খানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে: দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা

বিডি নিউজ২৩, রাজশাহী: সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণতি হয়েছে। দেশের মানুষসহ গোটাবিশ্ব দেখছে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও সফলতা।

 

বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও পরিকল্পনাই ছিল গ্রামের আর্থ-সামাজিকের আমূল পরিবর্তন করা। গ্রামের গরিব-দুঃখী, কৃষকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সমবায় ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কৃষিতে সমবায় ভিত্তিক কাজ করার অনেক সুযোগ রয়েছে। যা করতে পারলে কৃষির সম্মিলিত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এমনকি,টেকসই উন্নয়নে সমবায় ভিত্তিক চাষাবাদ করতে হবে। কৃষি সমবায় সমিতি গঠন করতে হবে। নায্য মুল্যে ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে এই উপজেলায় সমবায় মার্কেট স্থাপন করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এসব উন্নয়ন সম্ভাব। সারাদেশে আজ শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া পড়েছে। রোববার (১৪ জুলাই) সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে কৃষি বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, পাট অফিস, উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি সহ নগদ অর্থ, গবাদি পশু, চার্জার ভ্যান, সেলাই মেশিন ও সিট কাপড়, শিক্ষার্থীদের বাইসাইকেল, স্প্রে মেশিন, পাট বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।

 

এ সময় তিনি সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ইতোমধ্যে ১০০ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলের ৪১০ কিলোমিটার নদী খনন করা হবে। পৌরসভা এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বাস্তবে ভগ্নদশা। পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু ও অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারের সুবিধাভোগী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা

সারাদেশের সব খানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে: দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.