• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত আটক ট্রাক চালক

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত আটক ট্রাক চালক
নিহত স্কুল শিক্ষক

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহী শহর থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ী চারঘাটে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রান গেলো স্কুল শিক্ষক হাবিবুর রহমানের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের স্ত্রী শিরিন সুলতানা। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় ট্রাক চালককে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

 

থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান পাশর্^বর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে নিজ বাড়ী থেকে তারা স্বামী স্ত্রী দুজন রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। গভীর রাতে চিকিৎসা শেষে তাদের বহনকারী সিএনজিতে করে রাজশাহী শহর থেকে নিজ বাড়ী ফেরার পথে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক (যাহার নম্বর কুষ্টিয়া ট- ১১-১২৮৮) সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। আহত হোন তার স্ত্রী শিরিন সুলতানা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদসরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান মৃত ঘোষনা করেন। আহত তার স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত শিরিন সুলতানা আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন বলেন জানান নিহতের সন্তান কাইনাথ হাবিব লামিম।

 

চারঘাট মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহত হাবিবুর রহমানের সন্তান কাইনাথ হাবিব লামিম বাদী হয়ে আটক ট্রাক চালক শাজাহান আলীকে এক মাত্র আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত আটক ট্রাক চালক

নিহত স্কুল শিক্ষক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.