• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাঘা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪
বাঘা উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাঘা উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার(২৪ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী মেয়র মুক্তার আলী, সাবেক প‍্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম প্রমূখ।

 

গত শনিবার (২২ জুন) ১০টার দিকে মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা চত্তরের সামনে মানববন্ধন শুরু করে উপজেলা আওয়ামীলীগ। এ সময় আক্কাছ আলীর নেতৃত্বে শতাধিক লোক নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ হামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আহত হন।তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা বেগতিক দেখে আইসিইউতে নেয়া হয়েছে।

 

জানা যায়,শনিবার ১০ টার দিকে বাঘা উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব‍্যানারে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর কর্মী সমর্থকরা সাব-রিজেস্টি অফিসে কতিপয় ব‍্যক্তি দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বাঘা উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাঘা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.