• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় এবার চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪
রাজশাহীর পুঠিয়ায় এবার চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজশাহীর পুঠিয়ায় এবার চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জান্নাতুল আরাবী (১৮) নামের এক কলেজ ছাত্রী ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। জান্নাতুল আরাবী উপজেলার বিড়ালদহ্ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।

 

শনিবার ২২ জুন দিবাগত রাতের যেকোনো সময় ওই ঘটনা ঘটাতে পারে বলে শোনা যাচ্ছে। একই সাথে নিহত জান্নাতুল আরাবী পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের ওয়াজুল ইসলামের মেয়ে। আরাবীর মরদেহ পরদিন রোববার দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়। নিহত আরাবী সেতার ফেসবুকের সকল পোস্ট ডিলিট করে দিয়েছে বলে জানান পুলিশ এ ছাড়াও আত্মহত্যার আগে তারপরের টেবিলের উপর একটি চিরকুট লিখে রেখে গেছেন। পরে সেটি উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা রয়েছে তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।

 

এছাড়াও নিহত জান্নাতুল আরাবির পিতা তিনি বলছেন শনিবার রাতে আমরা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাই পরে সকাল বেলা দরজা না খোলায় তাকে ডাকাডাকি করি। একসময় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পাই ধ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে ঝুলে আছে তবে কেন আত্মহত্যা করেছে এই বিষয়ে আমার কোন ধারণাই নাই এমনটাই বলছিলেন নিহতের পিতা।

 

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে, পরিবারে তিনটি মেয়ে। অভাবের কারণে বড় মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে মনে হচ্ছে। যেহেতু আরাবী বড় মেয়ে তার দায়িত্ব বেশি। তাই সে আত্মহত্যা করতে পারে বলে মনে হচ্ছে।

 

উল্লেখ্য যে এর আগে পুঠিয়া উপজেলার পমপাড়া গ্রামে একজন গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। তার দুদিন আগে পুঠিয়া উপজেলার নিমতলা মন্ডলপাড়া গ্রামের মেয়ে রেমি নামের আরেক গৃহবধূ চারঘাট এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করে। এছাড়াও ভাল্লুক গাছের উপজেলায় একজন সাবেক মহিলা মেম্বার এর মেয়ে আত্মহত্যা করার জন্য বিষাক্ত কিছু খেয়ে পড়ে প্রাণে বেঁচে যায়।

রাজশাহীর পুঠিয়ায় এবার চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় এবার চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.