• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় কর্মীদের উপর হামলায় গ্রেফতার-১

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪
চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় কর্মীদের উপর হামলায় গ্রেফতার-১
চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় কর্মীদের উপর হামলায় গ্রেফতার-১

মোঃ আব্দুল মালেক রাজশাহীঃ

 

রাজশাহী জেলার চারঘাট উপজেলার রাওথা কলেজের পাশে নূরুর বটতলার মোড়ে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধিদের উপর গতকাল (১৮/০৬/২০২৪) অতর্কিত হামলা চালানো হয়েছে। দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধিরা উক্ত স্থানে পত্রিকা বিক্রয় করতে গেলে তাদের সাথে স্থানীয় সন্ত্রাসী মোমেন, মঞ্জুর, সেজান এবং মিজানের কিছুটা বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দৈনিক দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধিরা উক্ত স্থান থেকে চলে যান। কিছু দূর চলে আসার পর মোটরসাইকেল ও লাঠিসোটা নিয়ে উক্ত ৪ জন ব্যক্তি অতর্কিত ভাবে পেছন থেকে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধি মোঃ নূর নবী হযরত (৩০), তার ডান হাত ভেঙে যায়, বুকে ও পিঠে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হন। আরও আহত হন বিক্রয় প্রতিনিধি মোঃ রাজন আলী (২৮), তার মাথা ফেটে যায় ও ২টি সেলাই পড়ে। এছাড়াও মোঃ রুবেল আলী (২৩), তিনিও আহত হন ও বিভিন্ন স্থান জখম হয়। আহতদের মধ্যে দুজন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাকী একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন আসামির ভিতরে মো. মুনজুরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয় এবং বাকি তিন আসামি পলাতক ও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর – ২৭, তারিখ-১৯/০৬/২০২৪) দায়ের করা হয়েছে।

চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় কর্মীদের উপর হামলায় গ্রেফতার-১

চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় কর্মীদের উপর হামলায় গ্রেফতার-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.