• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট

বিডি নিউজ২৩, নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে গরুর ব্যবসায়ীর চোখে মরিচ গুঁড়া ছিটিয়ে ও মারপিট করে চারটি গরু লুট করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।

 

ডাকাতদের মারপিটে আহত গরু ব্যবসায়ী দবির উদ্দিন (৫৬) পাবনার ইশ্বরদী উপজেলা সারিকাজি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আটক ট্রাকের চালক পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল আলীম (৩৩) ও চালকের সহকারী আনকুটিয়া গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২১)।

 

আহত গরু ব্যবসায়ী দবির উদ্দিন জানান, তিনি ও তার ব্যবসায়িক অংশীদার বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাহজাহান কবির কোরবানি সামনে রেখে চারটি গরু কেনেন। পরে শনিবার রাতে বিক্রি করার জন্য ট্রাকে করে গরুগুলো ঢাকায় যাচ্ছিলেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে একটি ট্রাক সামনে দাঁড়ায়। তখন চালক গরুর ট্রাকটি থ্রি-হুইলার চলার জন্য ব্যবহৃত সড়কে নামিয়ে দেয়। তারপর গরুগুলো তাদের ট্রাক থেকে নামিয়ে ডাকাতরা ওই ট্রাকে তুলে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তাকে পিটিয়ে জখম করে। যেসব এলাকায় ঈদের আগের ৩ দিন ব্যাংক খোলাযেসব এলাকায় ঈদের আগের ৩ দিন ব্যাংক খোলা

 

গরুর অপর মালিক শাহজাহান কবির বলেন, কোরবানির ঈদ সামনে রেখে আমরা দু’জন মিলে চারটি গরু ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। চাটমোহরের চৌধুরীপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আজিমুদ্দিনের ট্রাকে করে শনিবার রাতে ঢাকায় গরু বিক্রি করার জন্য দবির উদ্দিনকে পাঠিয়েছিলাম। আমার ধারণা ট্রাকের চালক ও তার সহকারীকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে গরু উদ্ধার করা যাবে।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুত খোয়া যাওয়া গরু উদ্ধার করতে করা সম্ভব হবে বলে আশা করছি।

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.