• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় ঝড়ে বটগাছ উপড়ে পড়ে নিহত ৩ আহত আরো ৪ জন

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
রাজশাহীর বাঘায় ঝড়ে বটগাছ উপড়ে পড়ে নিহত ৩ আহত আরো ৪ জন
রাজশাহীর বাঘায় ঝড়ে বটগাছ উপড়ে পড়ে নিহত ৩ আহত আরো ৪ জন

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছে। মঙ্গলবার রাত সোয়া ৮ টায় দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

নিহতরা হলেন, মুরাদ আলীর ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০), হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)।

 

আহতরা হলেন, তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহতদের সকলের বাড়ি চকবাউসা গ্রামে।

 

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়, এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ছাড়াও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়।

 

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, গাছ চাপা পড়ার ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আর চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা এখন শঙ্কামুক্ত।

রাজশাহীর বাঘায় ঝড়ে বটগাছ উপড়ে পড়ে নিহত ৩ আহত আরো ৪ জন

রাজশাহীর বাঘায় ঝড়ে বটগাছ উপড়ে পড়ে নিহত ৩ আহত আরো ৪ জন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.