• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আবারো রাজশাহীতে র‌্যাব-৫ এর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪
আবারো রাজশাহীতে র‌্যাব-৫ এর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১
আবারো রাজশাহীতে র‌্যাব-৫ এর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

বিডি নিউজ২৩: মাদক বহনের সময় র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণ ফেনসিডিল পাওয়া গেছে।

 

জানা যায়, আটককৃত ওই আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীর বাড়ী কুষ্টিয়া জেলায় হলেও সে নিয়মিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্য মোতাবেক র‌্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার (১৬ই মে) ১০:৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন শুক্রবাড়ী (বেলাল বাজার) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মোঃ বাপ্পী মিয়া (২২), পিতা-মৃত জাহের আলী, মাতা-বিউটি বেগম, গ্রাম-শিবপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। পরে ওই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

আবারো রাজশাহীতে র‌্যাব-৫ এর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

আবারো রাজশাহীতে র‌্যাব-৫ এর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.