• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে চলছে দুই উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি কম

পাভেল ইসলাম মিমুল,
সংবাদ প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪
রাজশাহীতে চলছে দুই উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি কম
রাজশাহীতে চলছে দুই উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি কম

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩: শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র

উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র

শুরুতেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি।

 

সকালে সরেজমিনে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সোনাদীঘি উচ্চ বিদ্যালয়,মাটিকাটা উচ্চ বিদ্যালয়,মহিশালবাড়ি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে,কোথাও ৫ শতাংশ,তো কোথাও ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র

উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র

সংশ্লিষ্টরা বলছেন, গতরাতে বৃষ্টি হবার কারণে সকালে উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত বাড়বে।

 

সকালে গোদাগাড়ীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও জানান তিনি।

 

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৬০ ও তানোরে ১ লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

 

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে ৫ জন চেয়ারম্যানসহ ৯ জন এবং তানোরে ২ জন চেয়ারম্যানসহ ৭ জন।

রাজশাহীতে চলছে দুই উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি কম

রাজশাহীতে চলছে দুই উপজেলা পরিষদ নির্বাচন, ভোটার উপস্থিতি কম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.