• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪
গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মোঃ শাহাদাত হোসেন; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলিনগর ইউনিয়নের দিয়াড়াপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার আলী কমান্ডার (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (৪ মে ) বিকাল ৫ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে টুনটুনি পাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম আবুল মাসুম, আলিনগর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল, আলিনগর ইউপি সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

জানা যায়, শনিবার ভোর ৫ টার সময় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রীর চার ছেলে ও তিন মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.