• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে অপহরন হওয়া তরুনীকে উদ্ধার করলো পিবিআই

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
রাজশাহীতে অপহরন হওয়া তরুনীকে উদ্ধার করলো পিবিআই
রাজশাহীতে অপহরন হওয়া তরুনীকে উদ্ধার করলো পিবিআই

বিডি নিউজ২৩: বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে ভিকটিম উদ্ধার হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বর্ণালী এলাকা থেকে বড়বনগ্রামের এনামুল হক মিঠুর মেয়ে আয়েশা আক্তার মিম (১৯) কে উদ্ধার করেন তারা।

 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) এ ভিকটিমের বাবা এনামুল হক মিঠু অপহরন মামলা দায়ের করেন। পরবর্তিতে আদালত পিবিআই রাজশাহীকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এরই পেক্ষিতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, অ্যাডিশনাল আইজিপি, বিপিএম (বার), পিপিএম, এর নির্দেশনা মোতাবেক পিবিআই রাজশাহীর ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্ববধানে পুলিশ পরিদর্শক (নি:) আব্দুল মান্নানের নেতৃত্বে এসআই (নি:) এস.এম তারিকুজ্জামান, এসআই (নি:) শিমুল কুমার দাস, এএসআই আব্দুর রাকিব, এএসআই নাইমুল হকসহ সঙ্গীয় কং বিকাশ, কং ফিরোজ, কং মতিন এবং নারী কং সোনালী বানু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে গোপন তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী নগরীর বর্ণালী এলাকা থেকে ভিকটিম মিমকে উদ্ধার করেন।

 

পিবিআই রাজশাহীর ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ভিকটিমের বাবার দায়েরকৃত সিআর মামলা নং ১৫/২৪ (পবা), তাং-১১/০২/২৪ ইং সংক্রান্তে আমরা অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের ওসিসি’তে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করেছি।

রাজশাহীতে অপহরন হওয়া তরুনীকে উদ্ধার করলো পিবিআই

রাজশাহীতে অপহরন হওয়া তরুনীকে উদ্ধার করলো পিবিআই

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.