• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; রাজশাহী মহানগরীতে

রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি মো: জাহিদুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর বউ বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। জাহিদুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জাহিদুল চন্দ্রিমা থানার প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চলের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী’র সামনে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: মোস্তাক আহম্মেদ, এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁদের টিম আজ দুপুর পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, আরএমপি’র চন্দ্রিমা থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ আসামি জাহিদুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আসলাম আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে চন্দ্রিমা থানার এসআই মো: রেজাউল করিম গত ২০২২ সালের ৩১ আগস্ট আসামি জাহিদুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

 

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে ৬ মাসের সাজা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.