• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ

তানিয়া আক্তার, নাটোর;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
নাটোরে পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ
নাটোরে পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ

তানিয়া আক্তার, নাটোর; কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও ডামি নির্বাচনের সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল থাকলেও পুলিশের বেষ্টনির কারনে পতাকা মিছিল করতে পারেনি নাটোর সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্।

 

আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতা-কর্মি কালো পতাকা হাতে বের হলে পুলিশ বাধা দেয় পরে তারা পুলিশ বেষ্টনির ভিতরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল, পৌর বিএনপির আহবায়ক বাবুল চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন ৭ জানুয়ারীর ডামি নির্বাচন এদেশের সাধারন জনগন সহ বিদেশীরা ঘৃণ্য ভাবে প্রত্যাখান করেছে। ১০ পারসেন্ট ও ভোট ও কাষ্ট করতে পারেনি কিন্তু তারা আজ ৪০ পারসেন্ট ভোট পরেছে বলে দাবী করছে। ডামী সংসদে আজ তারা বসতে যাচ্ছে। দ্রব্য মূল্যর এতো বৃদ্ধি হলেও তাদের সেই দিকে কোন খেয়াল নেই।

নাটোরে পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ

নাটোরে পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.