• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সহ ৩ জন মাদক মামলায় আটক

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সহ ৩ জন মাদক মামলায় আটক
ছাত্রলীগ কর্মী সহ ৩ জন মাদক মামলায় আটক

মোঃ মোল্লা শাওন, বিডি নিউজ২৩; কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করার অপরাধে গ্রেফতার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী এবিএম মুশফিকুর রহমান সজলসহ তিনজন।

 

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টায় কুয়াকাটা জিরোপয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ।

 

তিনি বলেন, সমুদ্র সৈকত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি করাচরণ করছে। আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিনজন যুবকে আটক করা হয়।

 

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা নং ১১ তাং ২৮-০১-২৪ ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫)/৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, এবিএম মুশফিকুর রহমান (২৭) সজল থানা- মোহাম্মাদপুর, জেলা- মাগুরা৷ আমিনুল ইসলাম মুন্না (২৭) থানা-কোতয়ালী, জেলা-বরিশাল৷ ফাহিম হোসেন (২৪) কোতোয়ালি, জেলা- বরিশাল। গ্রেফতারকৃত দুইজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এবিএম মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও স্বঘোষিত ছাত্রনেতা৷ তার নামে এর আগে দুটি মামলা রয়েছে৷ ফাহিম হোসেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সহ ৩ জন মাদক মামলায় আটক

ছাত্রলীগ কর্মী সহ ৩ জন মাদক মামলায় আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.