• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে এইচবিবি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
প্রথম আলো
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে এইচবিবি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় শুরু হলো তেলিপুকুর-কনোপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার নির্মাণ কাজ।

 

মঙ্গলবার সকাল ১০ টায় এইচবিবিকরণ ওই রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, সংশ্লিষ্ট ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

১.৫ কিলোমিটার মাটির এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। এলাকাবাসী কষ্ট লাঘবে ওই রাস্তাটি জরুরী ভিত্তিতে এইচবিবিকরণ করছেন এমপি এনামুল হক। রাস্তাটির কাজ শেষ হলে কাদামাটির হাত থেকে রক্ষা পাবে হাজারো লোকজন।

 

এইচবিবিকরণ রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাস্তাটি এইচবিবিকরণে ব্যয় হবে ৮৯ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা। রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহী সাহেব বাজারের ন্যাশনাল স্টোর।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.