• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে এমপি কালাম

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে এমপি কালাম
বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে এমপি কালাম

বাগমারা প্রতিনিধি, বিডি নিউজ২৩; রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সঙ্গে উপজেলা পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীদের সঙ্গে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শিশুপার্ক প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে উপজেলা সমন্বয় কমিটির সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেমতবিনিময় ও মধ্যাহ্নভোজে এমপি কালাম

বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে
মতবিনিময় ও মধ্যাহ্নভোজে এমপি কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.