তন্ময় দেবনাথ, বিডি নিউজ২৩; রাজশাহীর বাঘা উপজেলা বাউসা ইউপির দিঘা এলাকার আঠালিপাড়া গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সারে ৭ টার দিকে মোহাম্মদ নান্নু আলীর ছেলে নাঈম হোসেন(২৩) তার নিজ স্বয়ং কক্ষের টিনশেড ঘরের বাঁশের সঙ্গে দড়ি বেঁধে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয় এলাকাবাসীর তথ্যমতে মৃত নাঈম খুব ভালো ছেলে ছিলো। সে টাঙ্গাইলে নাসির মেশিনারীজ ফ্যাক্টরিতে চাকরি করতো।মৃত নাঈমের বিয়ে হয়েছে তিন মাস হচ্ছে।
প্রতিবেশী এক আত্নীয় বলেন, নাঈম হাসানের প্রসবের ইনফেকশন ছিল প্রসাবের সময় প্রচন্ড জ্বালা করতো। তার রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা চলছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জানান, মৃত নাঈম হোসেনে(২৩) শারীরিক অনেক অসুস্থর কথা আমরা জানতে পারি।রাজশাহী একটি মেডিকেল চিকিৎসা চলছিলো। গত দুমাস আগে তারা বউ চলে গেছে। বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলো। বাঘা থানায় একটি ইউডি মামলা হচ্ছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা