• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি দারা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি দারা
শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি দারা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহী-৫ পুঠিয়া-দু্র্গাপুর আসনের ৩য় বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা শপথ গ্রহনের পর রাজধানীর ধানমন্ডির-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় আওয়ামী লীগের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল সোয়া দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে আ’লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান একাদ্বশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজে শপথ বাক্য পাঠ করেন। পরে নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

 

রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তিনি এর আগে দুইবার বারের নির্বাচিত ওই এলাকায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকও তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বিকেলে শপথ গ্রহনের উদ্দেশ্যে তিনি পুঠিয়ার বিড়ালদহ নিজ বাসা থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকায় যান। শপথ গ্রহনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান। এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের আরো অনেক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পাশাপাশি দেখা গেছে রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। এবং রাজশাহীর-৪ বাগমারা আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি দারা

শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.