বাগমারা প্রতিনিধি, বিডি নিউজ২৩; রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ কে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বণিক সমিতির উদ্যোগে সোমবার (৮জানুয়ারী) সন্ধায় পৌর বাজারের গরু হাটায় সম্মাননা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির ব্যবসায়ী এসএম মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারন সম্পাদক মাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগমারা নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ তিনি বলেন, বাগমারা বাঁশি আমাকে যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার যেন আমি মূল্য দিতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। আমি কাজে বিশ্বাসী আর কাজ দিয়েই প্রমাণ করতে চাই। এত বিপুল ভোটে বিজয়ী করার জন্য বাগমারা বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী পাঁচ বছর আমি বাগমারা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, তাহেরপুর বিশ^ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যক্ষ আতাউর রহমান শিবলি, প্রভাষক আব্দুল জব্বার, আ’লীগ নেতা সিরাজ উদ্দিন সুরুজ, আব্দুস সালাম, প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। উক্ত সংবর্ধনা সভায় ভবানীগঞ্জ বণিক সমিতির সকল ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৫ বছর বাগমারাবাসীর সেবা করতে চাই; সংবর্ধনাকালে নবনির্বাচিত এমপি কালাম