• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে, নবনির্বাচিত এমপি আসাদের শ্রদ্ধা

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে, নবনির্বাচিত এমপি আসাদের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে, নবনির্বাচিত এমপি আসাদের শ্রদ্ধা

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

 

সোমবার (০৮ জানুয়ারি) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী,সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এদিকে দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

 

সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান রাসিক মেয়র।

 

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে, নবনির্বাচিত এমপি আসাদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে, নবনির্বাচিত এমপি আসাদের শ্রদ্ধা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.