রাজশাহীর বাগমারায় নৌকার অফিসে স্বতন্ত্র প্রার্থীর হামলার অভিযোগ।
বিডি নিউজ২৩: রাজশাহী-৪ আসনের নৌকার প্রচারণা অফিসে হামলা করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা। আজ বিকাল ৫ টার দিকে বাঘমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীগঞ্জ বাজারে নৌকার প্রচারণা অফিসে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার সমর্থকরা হামলা করে। এসময় দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
গনীপুর ইউনিয়ন নৌকার প্রচারণা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বাবু জানান, তারা মাদারিগঞ্জ বাজারের প্রচারণা অফিসে বসে ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হক তার সমর্থকদের নিয়ে মাদারিগঞ্জ বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করেই এনামুল হক ও তার সমর্থকরা প্রচারণা অফিসে হামলা করে। এতে তাদের ১০ থেকে ১৩ জন কর্মী আহত হন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ তাতক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এঘটনায় জড়িতদের সনাক্ত করতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাগমারায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া