• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মিললো ৪১ ককটেল

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মিললো ৪১ ককটেল
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মিললো ৪১ ককটেল

বিডি নিউজ২৩; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

 

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস। পরে পাশের একটি আম বাগানে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমনকি কিছুদিন আগে জেলা নির্বাচন কমিশনের কার্যালয়, ডিসি অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা। এমন ঘটনার পর থেকেই তদন্তে নামে র‌্যাব।

 

এরই প্রেক্ষিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে লাল রঙের ৭টি বালতিতে ৪১টি ককটেল পাওয়া যায়। পরে বেলা ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মিললো ৪১ ককটেল

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মিললো ৪১ ককটেল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.