• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

বিডি নিউজ২৩; রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ীর কিশোরপুরে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আব্দুল ওয়াদুদ দারার অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম। এখনো কেউ সনাক্ত করতে পারেনি কে বা কারা ওই অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ওই বিষয়ে বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিতে পারে। নৌকার ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট দানে বিরত রাখা যাবে না। তবে কে বা কারা আগুন দিতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

 

দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আমাদের কর্মীরা রাত ১২টা পর্যন্ত নির্বাচনী অফিসেই ছিল, পরে লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যায়। ধারণা করা হচ্ছে আনুমানিক রাত ২ টার দিকে আগুন লাগানো হয়েছে। তবে কে বা কারা এ আগুন দিতে পারে সে ব্যাপারে নিশ্চিত নই।

 

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.