মো.আল আমিন খান: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৭টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে মোসা: রুমি বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২০ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত পৃথক দুইটি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত নারী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিপুর ইউনিয়নের চন্ডিপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবিরের মেয়ে।
বৃ্হস্পতিবার(২১ ডিসেম্বর) দুপুরে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামজিদ স্থল বন্দর এলাকায় সিএনজিতে থাকা মোসা: রুমি বেগমের একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ০১ টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে এ
সে সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে সেদিন রাতেই সীমান্ত পিলার
১৮২/৬-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঊনিশবিঘী নামক স্থানে ০১টি বস্তা পাওয়া যায়। বস্তা তল্লাশী করে ০৬ টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগান এর গুলি এবং ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়
সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ,রংপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ- অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পৃথক দুইটি অভিযানে ৭টি বিদেশি পিস্তল উদ্ধার সহ, এক নারী আটক