বিডি নিউজ২৩; আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও ১ নং ওয়ার্ড নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার তোতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
কমিটিকালে বক্তারা বলেন, সব কিছু ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য। কোনো পদ পদবীর আশা না করে সবাইকে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: গফুর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক।
ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আলা আমিন হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, আব্দুর রউফ, প্রভাষক জমশেদ আলী, যুবলীগ সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুরের দেলুয়াবাড়িতে নৌকার প্রচারনা ও নির্বাচনী কমিটি গঠন