• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজনীতিকে ঘিরে আবারো রাজশাহীর বাগমারা উত্তপ্ত হয়ে উঠছে!

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
রাজনীতিকে ঘিরে আবারো রাজশাহীর বাগমারা উত্তপ্ত হয়ে উঠছে!
রাজনীতিকে ঘিরে আবারো রাজশাহীর বাগমারা উত্তপ্ত হয়ে উঠছে!

বিডি নিউজ২৩; ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের পাল্টা-পাল্টি অবস্থান ও হামলার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাগমারার রাজনৈতিক অঙ্গন। গত রবিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ গোডাউন মোড়ে নৌকা প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি এনামুল হকের নেতা কর্মীদের সাথে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৭ জন আহত হয়েছে।

 

ওই ঘটনার নৌকা প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি তদন্ত সোয়েব খান । সেখানে প্রায় অর্ধশতাধিক নেতা কর্মীকে বিবাদী করা হয়েছে। এছাড়াও একই ঘটনায় ইঞ্জি এনামুল হকের পক্ষে থেকেও আরো একটি লিখিত অভিযোগ হওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আর দাবি করেছেন প্রতিনিয়ত নৌকার সমর্থকদের মারধর করার।

 

এদিকে পাল্টা-পাল্টি হামলা ও মামলা হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাগমারার এই উৎতপ্ত রাজনৈতিক অঙ্গন স্বাভাবিক রাখতে গতকাল সোমবার থেকেই উপজেলা সদর ভবানীগঞ্জে বিপুল সংখ্যক বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা সদর ভবানীগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী এলাকার নিরাপত্তা স্বাভাবিক রাখতে টহল অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, এলাকায় শান্তিপূর্ন অবস্থায় বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার উজ্জল হোসেন জানান, প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোন অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া হবে না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

 রাজনীতিকে ঘিরে আবারো রাজশাহীর বাগমারা উত্তপ্ত হয়ে উঠছে!

রাজনীতিকে ঘিরে আবারো রাজশাহীর বাগমারা উত্তপ্ত হয়ে উঠছে!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.