• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাংবাদিক রুহুল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া কাহালুতে বিশিষ্ঠ সাংবাদিক রুহল আমিন এর ইন্তেকালে সাংবাদিকদের শোক।

কাহালু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোঃ রুহুল আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ……..রাজিউন।

 

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ( ৪৮) বছর। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের তিনি কাহালু পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে অবস্থিত নবীনগর বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ কাহালু উপজেলা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন, শুভানুধ্যায়ী, শুভকাঙ্ক্ষীগন তাকে এক নজর দেখতে সাংবাদিক রুহুল আমিনের শোাহাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় ছুটে যান। এসময় সাংবাদিক সহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বগুড়া হতে প্রকাশিত দৈনিক উত্তরের দর্পণ পত্রিকায় কাহালু উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। অদ্য বাদ মাগরিব কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.