• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সিটি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র।

 

উল্লেখ্য, সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবাসমূহের মধ্যে রয়েছে, রোগীদের জন্য ২০টি শয্যা, প্রসুতি, গাইনি, শিশু রোগ, মেডিসিন, সার্জারি, দন্ত, চর্মরোগ, ডায়াবেটিস সেবা, অত্যাধুনিক কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা।

 

এছাড়া সিটি হাসপাতালে ইমারজেন্সি সেবার মধ্যে রয়েছে যেকোন কাটাছেড়ার চিকিৎসা,ড্রেসিং করা,নেবুলাইজেশন সহ অন্যান্য সেবা।সিজারিয়ান ডেলিভারি,

এপেনডিসাইটিস, হার্নিয়া, পাইলস, ফিস্টুলা সহ বিভিন্ন ধরনের অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পরীক্ষা/নিরীক্ষা ও অন্যান্য সেবামূহের মধ্যে রয়েছে, নরমাল ডেলিভারী, প্যাথলজিক্যাল সকল পরীক্ষা/নিরীক্ষা, আল্টাসনোগ্রাম, নবজাতক সেবা, ফিজিওথেরাপি, শিশুদের ইপিআই টিকা, কোভিড-১৯ টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,সিটি হাসপাতাল রাজশাহী সিটি কর্পোরেশনের সেবামূলক প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গরিব-দুঃখী মানুষের সেবা করাই এই হাসপাতালের লক্ষ্য। সংস্কারের পর সিটি হাসপাতালে বর্হিঃবিভাগ চালু করার পর আন্তঃবিভাগ চালু করা হলো। এখানে স্বল্প মূল্যে অত্র এলাকা ও আশপাশের এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবেন। সিটি কর্পোরেশনের ফান্ড থেকে নিত্য প্রয়োজনীয় জরুরি ওষুধপত্র ক্রয় করে বিনামূল্যে প্রদান করা হবে। সিটি হাসপাতালে সেবার ক্ষেত্রে কোন গাফিলতি ও অনিয়ম বরদাশত করা হবে। আগামীতে এখানে বহুতল ভবন নিমার্ণ ও মেয়েদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন,আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান। সেটি আমি ভুলে যাইনি। রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। সেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হবে।তখন আমরা তাদের চাকরীর ব্যবস্থা করতে পারব ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.আনিকা ফারিহা জামান অর্ণা,রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম,প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন,সচিব মো. মোবারক হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

 

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনি, ২৫ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা. তামান্না বাসার, স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমেনা ফেরদৌস, ডা উম্মুল খায়ের ফাতিমা, ডা. সাদিয়া রেজভী, ডা. নাসরুল্লাহ দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.